Events and Experiences enrich our life by increasing knowledge.. Some of those experiences or events are always be remembered and cherished.. But as a human being some memories we loose by the time... I tried to recollect them by my poems...
Tuesday, 28 March 2017
যা তা
যা তা
ক্লান্ত রাত, বিষণ্ণ সকাল,
ক্ষুধার্ত মন, খাদ্যের আকাল;
ভেজা কাপে চুমুক, তিতকুরি চায়ে;
বহু দিনের ময়লা, লেগে আছে গায়ে-
শুকিয়ে যাওয়া কুমড়ো ফুল আর,
শিশির ভেজা পাতা...
মনের কোণে জল জমেছে!
লিখছি তাই যা তা...
- পল্লব
Monday, 27 March 2017
বৃথা
বৃথা
এই রাত, কখনো একা...
ওই চাঁদ, কখনো বাঁকা...
যদি আমি ভাবি, তুমি আছো পাশে -
মিটি মিটি তারা, চুপি চুপি হাসে -
তবে কি তোমায়, বৃথা পিছু ডাকা ???
------------------------পল্লব
এই রাত, কখনো একা...
ওই চাঁদ, কখনো বাঁকা...
যদি আমি ভাবি, তুমি আছো পাশে -
মিটি মিটি তারা, চুপি চুপি হাসে -
তবে কি তোমায়, বৃথা পিছু ডাকা ???
------------------------পল্লব
তুই
তুই
"তুই" মানে এক পশলা বৃষ্টি...
"তুই" মানে ভীরু চোখের দৃষ্টি...
"তুই" মানে স্বপ্ন দেখার ঘুম...
আর মেঘের মাঝে চাঁদ এর খেলায় -
রাত্রি নিঝঝুম... ...
-পল্লব
"তুই" মানে এক পশলা বৃষ্টি...
"তুই" মানে ভীরু চোখের দৃষ্টি...
"তুই" মানে স্বপ্ন দেখার ঘুম...
আর মেঘের মাঝে চাঁদ এর খেলায় -
রাত্রি নিঝঝুম... ...
-পল্লব
রাজার রাজা
রাজার রাজা
অনেক কিছু পাওয়ার মাঝে না পাওয়া টাই থাকে মনে,
পাওয়ার সুখ যায় হারিয়ে ছোট্ট সে না পাওয়ার দুখে,
তবু যদি ভালোবাসো, নিজেরে সবার আগে -
"আমিও পারি" বলতে পারো, নতুন আশা জাগে।
আমি শুনি, তুমি শোন, যে যা কিছুই শুনুক,
ছন্দে বাজে তালে বাজে সে সুর আবার ফুটুক ।
চাওয়া-পাওয়ার হিসেব নিকেশ থাকুক তোলা আজ,
খুঁজে দ্যাখো পাশেই আছি, ছেড়ে রাজার সাজ ...
- পল্লব ৬.৫.১৪
দ্রৌপদী
দ্রৌপদী
আমি দুশ্চরিত্র দুঃশাসন -
আমি বার বার করি বস্ত্রহরণ।
চির অসহায় তুমি দ্রৌপদী,
যুগ যুগ ধরে রক্তের নদী;
বয়েছে তোমার চুলের ধারায়-
তবু তুমি আজও সম অসহায়!
তুমি ভাবো আমি চির অশালীন,
আমি বুঝি করি কুরুকে মলিন।
জানো তো না তুমি সভার মাঝারে
যে তোমার রাখে লাজ,
সে শালীন-ই মোরে নীরবে লুকায়ে
শেখায় এহেন কাজ!
তাই তুমি হবে সদা লাঞ্ছিত,
যুগ যুগ ধরে এই বাঞ্ছিত;
কেউ হবে জয়ী, কারো পরাজয়,
তোমাকে ঘিরেই রক্তক্ষয়।
আজও তুমি আছো সেই পাঞ্চালী,
আজও চারিদিকে হও তুমি বলি,
মুখ বুজে তবু করেছো সহ্য,
বিধাতা তোমায় রচেছে দাহ্য।
আর নয় তবে হও আগুয়ান,
আর হবে না তো তুমি ম্রিয়মাণ,
হানো বিদ্রোহ, করো আয়োজন-
বাঁচাতে লাজ, যা যা প্রয়োজন-
ধ্বংস করো যত অপসংস্কার,
খুলে ফেলো আছে যত অলংকার!
তোলো অস্ত্র, করে দাও সোজা,
নারীতন্ত্রের জয়ধ্বজা...
পল্লব ৩.৭.১৪
Sunday, 26 March 2017
না জানা কথা
না জানা কথা
শুরুটা যে কি ছিল - জানিনা...
শেষটাই বা কি হবে - জানিনা...
চোখে অন্ধত্বের চশমা রেখে...
বয়ে যাব; শুরু থেকে শেষ অবধি ।
রেখে যাব না কোন অস্তিত্বের ছাপ ।
বৃথা এই জীবন টা পাবেনা স্থান
ইতিহাসের কোন পাতায়...
শুধু চলমান সময়ের হাত ধরে,
ভেসে যাব গড্ডালিকায় ।
আশেপাশের মানুষগুলো হয়তো
কখনো ঠেলে ফেলে দেবে
গভীর কোন খাদের নির্জনতায় !
আবার কেউ বা হয়তো
বাড়িয়ে দেবে হাত ,
টেনে তুলবে খাদ থেকে
সভ্যতার কৃত্রিম পথে ...
দৈনন্দিন গণ্ডীর ঘেরাটোপে
বন্দী হয়ে হয়তো কেটে যাবে
সারাটা জীবন, ভয়াবহ,
যন্ত্রনাতুর, মুক্তির পথ চেয়ে ...
সাধ এবং সাধ্যের সাদা খাতায়
জটিল হিসেব কষে কষে
ভুলে যাব একদিন
সব যোগবিয়োগের খেলা !
সকালের স্বচ্ছ শিশির কনা হয়ে
তারপর ... লেগে থাকব
শিউলির সবুজ পাতায় ।
হয়তো সেটাই শেষ ...
জানিনা - শুরুটা যে কি ছিল ,
আর শেষটাই বা কি হবে -
জানিনা...
-পল্লব ০৮.১২.২০১৪
Subscribe to:
Posts (Atom)



